পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট

রাজবাড়ী প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১২:২২আপডেট : ০৮ মে ২০২৪, ১২:২৮

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশের মতো রাজবাড়ীর দুটি উপজেলা পাংশা ও কালুখালিতে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুব কম। পাংশার একটি কেন্দ্রে একঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৫৯টি।

সরেজমিন পাংশা পৌরসভা কেন্দ্র এবং পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থান করে দেখা যায়, পুরুষ ও নারী ভোটারদের জন্য আলাদা আলাদা বুধ স্থাপন করা হয়েছে। তবে কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারে কম। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারের অপেক্ষায় বসে রয়েছেন। ভোটকেন্দ্রে কিছুক্ষণ পরপর দু-একজন করে আসছেন।

পাংশা পৌরসভা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সদর উদ্দিন শেখ জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ৭২০৪। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৯টি। তবে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি জানান।

সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম ভোট দিতে আসা হামিদা আক্তার জানান, বাড়ির রান্না শেষ করে ভোট দিতে আসলাম। ভেবেছিলাম অনেক লম্বা লাইন হবে, কিন্তু এসে দেখি তার উল্টো। পুরো কেন্দ্র ফাঁকা, ভোটার খুবই কম। সরাসরি কক্ষে গিয়ে ভোট দিয়ে এসেছি। কোনও লাইনে দাঁড়াতে হয়নি।

উল্লেখ্য, পাংশা উপজেলা একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৫টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১০০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১০ হাজার ১৮৭ এবং নারী এক লাখ ৫ হাজার ৯১১ জন।

কালুখালী উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫০টি। মোট ভোটার এক লাখ ৩৭ হাজার ২০০। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ২৮৪ এবং নারী ৬৬ হাজার ৯১৫ জন।

/এমএএ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল