ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ২২:২৪আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৬:০৫

ইভ্যালি ডিজিটাল বাণিজ্যিক তথা ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্র‌তিষ্ঠান‌টির চেয়ারম্যান শামীমা নাস‌রিন ও ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মো. রা‌সেলের প‌রিচা‌লিত সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দি‌য়ে‌ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিএফআইইউ থে‌কে সব ব্যাংককে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়। বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বিষয়টি নি‌শ্চিত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া নিয়মিত কাজের অংশ হিসেবে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে।

বিএফআইইউ’র চি‌ঠি‌তে তা‌দের নামে থাকা সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখ‌তে বলা হ‌য়ে‌ছে।

ইভ্যালির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, বিষয়টিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে। আমরা আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হবে।

উল্লেখ্য, অস্বাভাবিক ক্যাশব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

আরও পড়ুন-

ই-কমার্সে আস্থা কমাচ্ছে ইভ্যালির আগ্রাসী ব্যবসায়িক মডেল

ইভ্যালির নামে প্রতারণা: ৩৯ লাখ টাকাসহ আটক ৩ 

/জিএম/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম