পদ হারালেন ৯ কোম্পানির ১৭ পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৪১

বিএসইসি দুই শতাংশের কম শেয়ার ধারণ করা ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (২০ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করেছে বিএসইসি। এতে সই করেছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

শূন্য ঘোষণা করা ১৭ পরিচালকের পদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শর্তে পূরণ করতে বলা হয়েছে। দুই শতাংশ বা তার বেশি শেয়ার আছে— এমন শেয়ার হোল্ডারদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

এর আগে গত ২ জুলাই তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ কার্যদিবসের মধ্যে ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণে আল্টিমেটাম দিয়েছিল বিএসইসি।

কমিশনের আল্টিমেটাম পাওয়ার পর ২৫ জন পরিচালক দুই শতাংশ শেয়ার ধারণ করেছে। ১৯ জন পরিচালক পদত্যাগ করেছেন। আর ১৭ জন পরিচালক দুই শতাংশ শেয়ার ধারণ কিংবা পর্ষদ থেকে পদত্যাগ কোনোটাই করেননি। এখন এই পরিচালকদের পদ শূন্য ঘোষণা করা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম