গ্যাস আইনে ত্রুটি, সংশোধনের আদেশ

সঞ্চিতা সীতু
১৯ অক্টোবর ২০২০, ০৯:০০ আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১০:২৩

এলপিজি

মাত্র ১০ বছর আগে নিজেদের করা গ্যাস আইনে এবার নিজেরাই ত্রুটি খুঁজে বের করলো জ্বালানি বিভাগ। ইতোমধ্যে আইনটি সংশোধনের জন্য পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি বিভাগের সিনিয়র কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

যত্রতত্র এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ। এজন্য গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতিও চাওয়া হয়। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে দেখা যায় ‘বাংলাদেশ গ্যাস আইন ২০১০’-এ এমন কোনও বিধানই নেই। ফলে আটকে যায় মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি।

সূত্র বলছে, দেশে দিন দিন এলপিজির চাহিদা বাড়ছে। সাধারণ মানুষ খুব সহজেই এটি পেতে চাইছেন। সহজ প্রাপ্তি নিশ্চিত করতে এটি যত্রতত্র বিক্রি হচ্ছে। দিন দিন নিয়ন্ত্রণের বদলে এটি আরও বাড়ছে। কিন্তু এলপিজি বিক্রির ক্ষেত্রে যেসব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত তার একটিও কোথাও মানা হচ্ছে না।

বিস্ফোরক পরিদফতরের একজন কর্মকর্তা বলেন, এলপিজি বাতাসের চেয়ে ভারি। এজন্য এটি বাতাসের সঙ্গে উড়ে না গিয়ে আবদ্ধ জায়গায় জমা হয়। কোনও কারণে স্পার্ক করলে বা আগুনের সংস্পর্শে এলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোথাও এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাপের কারণে সিলিন্ডারের বাল্ব খুলে গিয়ে গ্যাস বেরিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটে। এজন্য এলপিজি বিক্রি থেকে ব্যবহার প্রতিটি পর্যায়ে সতর্ক থাকতে হয়, যা অনেক ক্ষেত্রেই মানা হয় না।

গত ১৩ অক্টোবর জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান স্বাক্ষরিত মাসিক সমন্বয় সভার কার্যপত্রে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। দেশে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় এখন দেশের প্রধান জ্বালানি হয়ে উঠেছে এলপিজি। কিন্তু মাত্র ১০ বছর আগের করা আইনে এলপিজি ব্যবসায়ীদের অনিয়ম ধরার বিধান সংযুক্ত না হওয়াকে বিস্ময়কর মনে করা হচ্ছে।

জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে জ্বালানি বিভাগের একজন যুগ্ম সচিব বলেন, বাংলাদেশ গ্যাস আইন ২০১০-এ এ ধরনের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার বিধান না থাকাতে তাদের আইনগত জটিলতায় পড়তে হয়েছে। ফলে আপাতত মোবাইল কোর্ট পরিচালনা করা যাচ্ছে না। এজন্য গ্যাস আইন ২০১০ সংশোধন প্রয়োজন।

পরে জ্বালানি সচিব গ্যাস আইনটি পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধনের আদেশ দেন।

গত বছর ৮১টি এলপিজি দুর্ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। মূলত এরপরই নড়ে চড়ে বসে জ্বালানি মন্ত্রণালয়। এজন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন এসে আইনি জটিলতার মধ্যে তা ভেস্তে গেলো।

 

 

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
রূপপুরে সাড়ে ৮ ঘণ্টা সফল বিদ্যুৎ উৎপাদন, আবারও চলবে পরীক্ষা
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে চালু হবে সৌরবিদ্যুৎ
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
সর্বশেষ খবর
দাউদ ইব্রাহিমের সহযোগী গ্যাংস্টার উত্তরপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
দাউদ ইব্রাহিমের সহযোগী গ্যাংস্টার উত্তরপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ঘরে ২০ ভরি স্বর্ণ, কিন্তু জাকাত দেওয়ার টাকা নেই? আয়কর রিটার্নে কীভাবে দেখাবেন?
ঘরে ২০ ভরি স্বর্ণ, কিন্তু জাকাত দেওয়ার টাকা নেই? আয়কর রিটার্নে কীভাবে দেখাবেন?
ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করলো এসআরবি
ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করলো এসআরবি
ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, তাণ্ডব চলবে ৩ ঘণ্টা
ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, তাণ্ডব চলবে ৩ ঘণ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’