পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে চালু হবে সৌরবিদ্যুৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৭:২৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এ-সংক্রান্ত কমিটি। এ লক্ষ্যে কারিগরি স্পেসিফিকেশন প্রণয়ন এবং দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মূলতবি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সরকারি ক্রয়বিধিমালা (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা-সংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের জন্য কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।

সভায় ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে কারিগরি স্পেসিফিকেশন প্রণয়ন করে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
কানাইঘাটের পরিত্যক্ত কূপ থেকে আবার তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ চান শাম্মী আক্তার
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
আদালত চত্বরে মারধরের শিকার সেই আইনজীবী কারাগারে
আদালত চত্বরে মারধরের শিকার সেই আইনজীবী কারাগারে
বল টেম্পারিংয়ে কে কী জানতেন, এবার মুখ খুলতে পারবেন সবাই
বল টেম্পারিংয়ে কে কী জানতেন, এবার মুখ খুলতে পারবেন সবাই
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী