সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বাড়তি সহায়তা ১৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৩২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৫

বিশ্ব ব্যাংক সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কমবাইন্ড সাইকেল পাওয়ার প্রজেক্ট বাস্তবায়নে অতিরিক্ত ১৭ কোটি ১৭ লাখ টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। গ্যাস স্বল্পতার কারণে এ প্রকল্পটিকে পিকিং পাওয়ার প্ল্যান্টে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া  হলেও তা করা যায়নি। এটি করতেই বিশ্বব্যাংক এই বাড়তি সহায়তা দিচ্ছে।  রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
জানা গেছে, ২০০৮ সালে এ বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়। সে সময় এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছিল ৪৭ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক দিয়েছিল ৩৫ কোটি মার্কিন ডলার।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ইফাত শরিফ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। এ জন্য প্রতি বছর শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

/এসআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান