সব সূচক কমলেও ডিএসইতে লেনদেন বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ১৫:২৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৫:২৮
image

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সোমবার সবগুলো মূল্য সূচক কমেছে। পাশাপাশি কমেছে পৌনে দুই শতাধিক কোম্পানির শেয়ার দর।
তবে, টাকার অঙ্কে ডিএসইতে লেনেদেনের পরিমাণ আগের দিনের ‍তুলনায় বেড়েছে ২৪ শতাংশ।
অপর বাজার সিএসইতে প্রায় সবগুলো মূল্য সূচক কমেছে। টাকার অঙ্কে লেনদেনে কিছুটা কমার পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ৪ হাজার ৫৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক প্রায় ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০২ পয়েন্টে। আর ৩ পয়েন্ট কমে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭৪৪ পয়েন্টে।
এ দিন ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
সোমবার ডিএসইতে লেনদেন কমেছে ৮০ কোটি টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৪১৩ কোটি ৩১ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৩৩৩ কোটি ৩১ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো, এসিআই, ইফাদ অটোজ, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, কেডিএস অ্যাক্সেসরিজ, আলহাজ টেক্সটাইল এবং বিএসআরএম স্টিল।

 সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সোমবার সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩০ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ১৪ হাজার ১১ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ১৮ পয়েন্ট কমেছে। তবে, সিএসই৩০ সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।

এ দিন সিএসইতে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

সোমবার সিএসইতে লেনদেন কমেছে ৫১ লাখ টাকা। এ দিন বাজারে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ২৮ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো ইফাদ অটোজ, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল এবং কাশেম ড্রাইসেলস।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম