আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পুণর্গঠনে কড়াকড়ি আরোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:১৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:১৬
image

বাংলাদেশ ব্যাংক দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ পুণর্গঠনে আরও সর্তক হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ম ভঙ্গ করে ঋণ পুণর্গঠন করার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই কড়াকড়ি আরোপ করলো।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে তিনটি শর্তে ঋণ বা লিজ হিসাব পুণর্গঠনের জন্য বলা হয়েছে।
এ প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠান সমুহের মেয়াদী ঋণ বা লিজ হিসাবের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের তিনটি শর্ত মানতে হবে।

শর্ত তিনটি অনুসারে, কেবলমাত্র স্ট্যান্ডার্ড বা স্পেশাল ম্যানশন একাউন্ট (এসএমএ) মানের ঋণের মেয়াদ বৃদ্ধি করা যাবে। এক্ষেত্রে ঋণ অনুমোদনকারী কতৃপক্ষের অবশ্যই অনুমোদন নিতে হবে এবং ঋণ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা কোনোভাবেই অবশিষ্ট মেয়াদের ২৫ শতাংশের বেশি হবে না।

দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান ঋণ বা লিজ হিসাব পুণর্গঠনের নামে অযৌক্তিভাবে বারবার বিদ্যমান ঋণের মেয়াদ বৃদ্ধি করছে। যা আর্থিক খাতের সুশাসনের পরিপন্থি।

/জিএম/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী