বছরজুড়ে অনুমোদন পেয়েছে ১১ কোম্পানির আইপিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৫
image

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেষ হয়ে আসা বছর ২০১৫-তে অনুমোদন পেয়েছে ১১টি কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও)।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা যায়।
বিএসইসি জানিয়েছে, আবেদন সংগ্রহ, লটারি ও পুঁজিবাজারে তালিকাভুক্তি হয়েছে ৯টি, আবেদনের তারিখ নির্ধারণ করেছে ১টি এবং এখনও আবেদনের সময় জানায়নি ১টি কোম্পানি।
আবেদন সংগ্রহ, লটারি ও পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ স্টিল রোলিং মিলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক এক্সেসরিজ, আমান ফিড, কেডিএস এক্সেসরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল, ইনফরমেশন টেকনোলজি।
আগামী ১৭ জানুয়ারি আবেদনের তারিখ নির্ধারণ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং। অনুমোদন পেলেও আইপিও আবেদন গ্রহণের সময় জানায়নি ডোরিন পাওয়ার জেনারেশন।

বছর জুড়ে ১১টি কোম্পানি পুঁজিবাজার থেকে ২৭৯ কোটি ৬লাখ ৬২ হাজার টাকার পরিশোধিত মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে। এ ছাড়া, প্রিমিয়াম বাবদ সংগ্রহের অনুমোদন পেয়েছে ৪৯৪ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

এদিকে ২০১৫ সালে আইপিও অনুমোদনের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিএসইসি ২০১৪ সালে ১৯টি কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছিল।

ওই সময় বাজারে আসা বেশ কিছু কোম্পানি নিয়ে সৃষ্ট বিতর্কে ২০১৫ সালে বিএসইসি সতর্ক হওয়ায় আইপিও’র অনুমোদন সংখ্যা কমেছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম