বছরের শুরুতেই প্রাণচাঞ্চল্য শেয়ারবাজারে

গোলাম মওলা
০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩৪

ঢাকার শেয়ারবাজারে নতুন বছরের শুরুটা হয়েছে দাপুটে লেনদেনের মধ্য দিয়ে। আগামী দিনেও এই বাজার বিনিয়োগবান্ধব বাজারে রূপ নেবে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, গেলো সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বড় ধরণের উত্থান হয়েছে। এক সপ্তাহেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক চার শতাংশের ওপরে বেড়েছে। শুধু তাই নয়, এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকা বা প্রায় পাঁচ শতাংশ। আর দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে দুই হাজার কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে।

শেয়ারবাজারের এই পরিস্থিতিকে একটি দাপুটে শেয়ারবাজার বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত। তিনি বলেন, ‘শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ যেভাবে বাড়ছে, তাতে এই শেয়ারবাজার একসময় অর্থনীতির প্রাণচাঞ্চল্যের প্রাণকেন্দ্র হবে।’

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৯৯০ কোটি ২৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ১৬০ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮২৯ কোটি ৫৪ লাখ টাকা বা ৭১ দশমিক ৪৭ শতাংশ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৯৫১ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় পাঁচ হাজার ৮০৩ কোটি ৪৬ লাখ টাকা। এই হিসাবে মোট লেনদেন বেড়েছে চার হাজার ১৪৮ কোটি ৭২ লাখ টাকা বা ৭১ দশমিক ৪৭ শতাংশ।

তথ্য বলছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বেড়েছে ২১৫টি প্রতিষ্ঠানের।  দাম কমেছে ১১৪টির। আর ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে চার লাখ ৭০ হাজার ২৭০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল চার লাখ ৪৮ হাজার ২৩০ কোটি টাকা। অর্থাৎ ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ২২ হাজার ৪০ কোটি টাকা।

এর মাধ্যমে টানা ছয় সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বাড়লো ৭৯ হাজার ৭৩৭ কোটি টাকা।  মূলধন ছাড়াও  গত সপ্তাহজুড়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১৯ দশমিক ৭০ পয়েন্ট । আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৮৩ দশমিক ৭০ পয়েন্ট। তার আগের চার সপ্তাহেও সূচক বেড়েছিল। এতে টানা ছয় সপ্তাহের উত্থানে ডিএসইর প্রধান সূচকটি ৭৫০ পয়েন্ট বেড়েছে।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকেরও। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৮৪ দশমিক ১১ পয়েন্ট। আগের সপ্তাহে এই সূচকটি বেড়েছিল ৮৭ দশমিক ২৩ পয়েন্ট। এর আগের চার সপ্তাহেও সূচকটি বেড়েছিল। ফলে ছয় সপ্তাহের টানা উত্থানে সূচক বেড়েছে ৩৫৮ পয়েন্ট।

এছাড়া ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই'র শরিয়াহ্ সূচকও টানা ছয় সপ্তাহ বেড়েছে। গত সপ্তাহে সূচক বেড়েছে ২৩ দশমিক ৮২ পয়েন্ট। এতে পাঁচ সপ্তাহে সূচকটি বেড়েছে ১৪৭ পয়েন্ট।/এপিএইচ/

/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম