সর্বোচ্চ রফতানিকারকের পুরস্কার পেলো বেক্সিমকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ২১:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:০৫

সরকারি জনতা ব্যাংকের মোট রফতানির ৬৬ শতাংশই সম্পন্ন হয়েছে লোকাল অফিসের মাধ্যমে। ২০২০ সালে একক গ্রুপ হিসেবে লোকাল অফিস ও ব্যাংকের শীর্ষ রফতানিকারক হিসেবে অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেডকে সর্বোচ্চ রফতানির ট্রফি ও সেরা গ্রাহকের সম্মাননা জানিয়েছে ব্যাংকটি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কারে ভূষিত করা হয় বেক্সিমকোকে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ বেক্সিমকো গ্রুপের পরিচালক এবং সিইও সৈয়দ নাভেদ হোসেনের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। জনতা ব্যাংক লোকাল অফিসের অন্যতম গ্রাহক বেক্সিমকো লিমিটেডকে ২০২০ সালে ব্যাংকটির সর্বোচ্চ রফতানি এবং সর্বাধিক মুনাফা প্রদানকারী গ্রাহক হিসেবে ব্যাংকের ৬৪৮তম পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সম্মাননা দেওয়া হয়।

জনতা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, লোকাল অফিসের ৭৬ শতাংশ রফতানি সম্পন্ন হয়েছে বেক্সিমকোর মাধ্যমে। করোনার কারণে অন্যান্য কোম্পানি ঋণ পরিশোধ না করলেও কোনও কিস্তি বাকি রাখেনি বেক্সিমকো লিমিটেড। গত বছর (২০২০) ঋণের কিস্তি হিসেবে ৪২৬ কোটি টাকা প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় এই গ্রুপটি।

অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর ওসমান কায়সার চৌধুরী, চিফ অপারেশন অফিসার অনিল কুমার মহেশ্বরি, এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামানুল বাহার, এক্সিকিউটিভ ডিরেক্টর এম এস খান শাকিল, হেড অব ব্যাংকিং মো. মাসুম মিয়া এবং জনতা ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন, মো. জিকরুল হক, মো. জসিম উদ্দিন, আব্দুল জব্বার, মো. আমিরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের এমডি আবদুছ ছালাম আজাদ বলেন, ‘জনতা ব্যাংকের সঙ্গে বেক্সিমকো গ্রুপের ব্যবসায়িক যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। এখন গ্রুপটি এই ব্যাংকের শীর্ষ রফতানিকারক। তাদের সহযোগী হতে পেরে আমরা গর্বিত। গ্রুপটির ২৮টি কোম্পানিতে ৬৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। তাদের সম্মানিত করতে পেরেছি, এটা আমাদের পাওয়া।’

বেক্সিমকো’র পক্ষ থেকে গ্রুপের প্রধান নির্বাহী সৈয়দ নাভিদ হোসেন বলেন, ‘করোনায় আমাদের অন্যান্য ব্যবসা কমলেও পিপিই উৎপাদন, বিপণন ও রফতানি বৃদ্ধি পেয়েছে অনেকগুণ। গ্রুপের অন্যান্য ব্যবসা কমে অর্ধেকে পৌঁছেছে। তবে চিকিৎসা সামগ্রীর মাধ্যমে নতুন পরিকল্পনায় এগিয়ে যাচ্ছি। ২০২১ সালে টিকে থাকাটা কঠিন হবে। এই কঠিন সময়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে বেক্সিমকো।’

বেক্সিমকো গ্রুপের অন্তর্ভুক্ত ১৩টি প্রতিষ্ঠান জনতা ব্যাংকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। সদ্য বিদায়ী ২০২০ সালে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের মোট রফতানির পরিমাণ ছিল প্রায় চার হাজার ৭১৪ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের রফতানির পরিমাণ ছিল প্রায় দুই হাজার ৩২৭ কোটি টাকা। গত বছর জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপ থেকে আয় করেছে প্রায় ৪৮৪ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ও পুনঃতফসিল করা ঋণের কিস্তি বাবদ আয় হয়েছে ৪২৭ কোটি টাকা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি