সেবা খাতের বিদেশি প্রতিষ্ঠান বৈদেশিক ঋণ আনতে পারবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ২১:৩৮আপডেট : ২১ জুলাই ২০২২, ১৭:১০

এখন থেকে সেবা খাতের বিদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশের সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ারহোল্ডারের কাছ থেকে ঋণ আনতে পারবে। বিদেশি প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর ছয় বছর পর্যন্ত এই ঋণ আনার সুযোগ পাবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রসঙ্গত,আগে শুধু উৎপাদন খাতের বিদেশি প্রতিষ্ঠান এভাবে স্বল্পমেয়াদি ঋণ আনার সুযোগ পেতো। আর ঋণ আনতে হতো কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন উৎপাদন ও সেবা— সব প্রতিষ্ঠানই ছয় বছরের মধ্যে ঋণ আনতে পারবে। এর ফলে একদিকে দেশে কার্যক্রম চালানো বিদেশি মালিকানাধীন ও বিদেশি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ গ্রহণ সহজ হলো। অপরদিকে বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে। সহজেই চলতি মূলধন ঋণ নিতে পারবে।

ব্যবসায়ীরা বলছেন, বিদেশ থেকে ঋণ আনলে সুদহার কম হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান ছাড়াও সেবা খাতের শিল্পপ্রতিষ্ঠানও তাদের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ারহোল্ডারদের কাছ থেকে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ গ্রহণ করতে পারবে। তবে এ সুবিধা ট্রেডিং খাতের ব্যবসার জন্য প্রযোজ্য হবে না। উৎপাদন ও সেবা কার্যক্রম শুরু থেকে ছয় বছর পর্যন্ত এ সুবিধা গ্রহণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, করোনায় দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানই ক্ষতির মুখে পড়েছে। যদিও দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কম সুদে ঋণ ও ঋণ পরিশোধে ছাড়সহ নানা সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু বিদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশি ঋণে এসব সুযোগ পায়নি। এ কারণে বিদেশি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অর্থবছর ২০২৫-২৬ বিদেশি ঋণের ঘাটতি ৪৬ শতাংশ, বেড়েছে পরিশোধের চাপ
বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে 
৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ সাড়ে তিন বিলিয়ন ডলার ছাড়ালো, বাড়ছে চাপ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের