প্রথম কার্যদিবসে লেনদেন মিশ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৬, ১৬:০৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৬:৪৩
image

ডিএসই ও সিএসই নতুন বছরের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারের চিত্র ছিল মিশ্র। এ দিন সিএসইতে সবগুলো মূল্য সূচক বাড়লেও ডিএসই’র প্রধান সূচক কমেছে।
পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় সিএসইতে কিছু বাড়লেও ডিএসইতে তা কমেছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।
এ ছাড়া, ডিএসইতে দেড় শতাধিক এবং সিএসইতে শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে।   উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ডিএসইএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ৪ হাজার ৬২৪ পয়েন্টে। তবে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৯ পয়েন্টে। আর প্রায় ৯ পয়েন্ট বেড়ে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে।

এ দিন ডিএসইতে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৯৭ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৩৬৬ কোটি ৪২ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ৩৯ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি, কেডিএস অ্যাক্সেসরিজ, সামিট পাওয়ার, সামিট পোর্ট অ্যালায়েন্স, কাশেম ড্রাইসেলস, সিঙ্গার বিডি এবং বিএসআরএম স্টিল।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) রবিবার সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৯ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ১২ এবং সিএসই৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়েছে।

এ দিন সিএসইতে ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

রবিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৭৪ লাখ টাকা। এ দিন বাজারে ২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৩৭ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো বেক্সিমকো, ইফাদ অটোজ, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কেডিএস অ্যাক্সেসরিজ।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম