কাঁচাবাজার-মাছ বাজারে ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৮:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৮:৫৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষিত বর্ধিত দুই দিনের লকডাউনের আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) শেষ দিন। আগামীকাল থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন পালনের নির্দেশ দিয়েছে সরকার। এর ঠিক আগের দিন আজ রাজধানীর কাঁচাবাজার ও মাছের বাজারে মানুষের বেশ ভিড় দেখা গেছে। পরিস্থিতি এমন যে, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। আবার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও তেমন একটা ব্যবহার করতে দেখা যায়নি বাজারগুলোতে।

তবে অপচনশীল দ্রব্য যেমন, চাল, ডাল, তেলের বাজারে তেমন ভিড় লক্ষ করা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, এগুলো মানুষ কয়েকদিন আগে থেকেই কিনছেন। এ জন্য তেমন ভিড় নেই।

রাজধানীর কৃষি মার্কেটের পাইকারি চাল ব্যবসায়ী হেলাল জেনারেল স্টোরের মালিক মো. মাসুদ হাসান বলেন, ‘যা কেনার কয়েকদিন আগেই কিনেছে মানুষ। লকডাউনের কথা শুনে এক-দুই মাসের চাল ও ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন। আজও যা বিক্রি করছি তা স্বাভাবিক।’

মোহাম্মদপুরের নিত্যপণ্য ব্যবসায়ী সফিকুর রহমান আজম বলেন, ‘মানুষ তো আগেই কিনেছে। কালকের চেয়ে আজ বেচাকেনা কম।’

কাটাসুর কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীদের এক-দুই জন ছাড়া কারো মুখে মাস্ক নেই। একইসঙ্গে মাছ ব্যবসায়ীরাও মাস্ক ব্যবহার করছেন না। কাঁচাবাজার ও মাছ বাজারে ভিড়ের মধ্যেই স্বাচ্ছন্দে কেনাকাটা করছেন ক্রেতারা।  

সবজি ব্যবসায়ী মো. সিরাজ বলেন, ‘মানুষ আর করোনার ভয় করে না। আমি বাসা থেকে বের হওয়ার সময় পরেছি। দোকানে সব সময় পরে থাকা যায় না।’

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী মো. বিল্লাল বলেন, ‘কাল পহেলা বৈশাখ। আজ বেচাকেনা নেই।’

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম