পোশাক মালিকদের পাওনা ফেরত দিচ্ছে না কিছু ব্রিটিশ ব্র্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৮:২৪আপডেট : ২২ জুন ২০২১, ১৮:২৪

করোনা মহামারি চলাকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশের পোশাক মালিকদের পাওনা টাকা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (২২জুন) এলডিসি উত্তরণ পরবর্তী পর্যায়ে যুক্তরাজ্যের বাজারে রফতানির সুযোগ ও বাজার প্রবেশাধিকার ধরে রাখা বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সঙ্গে এক আলোচনায় তিনি এ অভিযোগ করেন।

ফারুক হাসান বলেন, কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশি রফতানিকারকদের অনুকূলে রফতানি বিল পরিশোধ করেনি। এতে করে পোশাক শিল্পের উদ্যোক্তারা সঙ্কটে পড়েছেন। উল্লেখিত ব্র্যান্ডগুলো যেন দ্রুত বিল পরিশোধ করেন, সে বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য বিজিএমইএ সভাপতি লন্ডনস্থ বাংলাদেশি হাইকমিশনারকে অনুরোধ জানান।

এসময় যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্যের জন্য রফতানির সুযোগ সৃষ্টি এবং যুক্তরাজ্য থেকে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উপায়সহ বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও তারা বাংলাদেশের স্বলোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ, সম্ভাব্য শুল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কিভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন। এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলীও উপস্থিত ছিলেন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি