ছোট উদ্যোক্তাদের জন্য ২৫২০ কোটি টাকার তহবিল গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৫:৩৯আপডেট : ২৪ জুন ২০২১, ১৫:৩৯

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে দুই হাজার ৫২০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এ ঋণের অর্থের জোগান দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন।

নতুন এই তহবিলটির নাম দেওয়া হয়েছে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)’। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ তহবিলটি বাস্তবায়ন করবে।

বুধবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংক এ তহবিল বরাদ্দের বিষয়ে একটি নীতিমালা দিয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, অতিরিক্ত এই পুনঃঅর্থায়ন তহবিলের জন্য গত ২৬ ফেব্রুয়ারি এআইআইবি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এ তহবিলের মেয়াদ হবে তিন বছর। সুদের হার থাকবে ৪ শতাংশ। করোনায় গত এক বছরের বেশি সময় ধরে যেসব ছোট ও মাঝারি উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ঘুরে দাঁড়াতে এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য সরকার ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, ওই নিয়মেই নতুন এই প্যাকেজ বাস্তবায়ন করা হবে।

সিএমএসএমই খাতে সরকারের বিশেষ ২০ হাজার কোটি টাকার প্রণোদনার মধ্যে মে মাস পর্যন্ত ১৪ হাজার ৬৫৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এতে প্রত্যক্ষ সুবিধাভোগী হয়েছেন ৯৫ হাজার ৭৩৩ জন গ্রাহক।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম