বিনামূল্যে ইএফডি মেশিন আর নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৫:৫৭আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫:৫৭

খুচরা পর্যায়ে ভ্যাট আদায়ের মেশিন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এখন থেকে আর বিনামূল্যে পাবেন না ব্যবসায়ীরা। ২০ হাজার ৫৩৩ টাকা ব্যয়ে ব্যবসায়ীদের এ যন্ত্র কিনে নিতে হবে। এ টাকা এককালীন বা কিস্তিতে পরিশোধ করা যাবে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এতদিন এটি ব্যবসায়ীদের বিনামূল্যে দিয়ে আসছিল। 

২০১৯ সালে ভ্যাট আইন চালুর সময় ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে এক লাখ ইএফডি মেশিন বিতরণের ঘোষণা দিয়েছিল এনবিআর। ২০১৯-২০ অর্থবছরের শুরু থেকেই ইএফডি মেশিন বসানোর কথা ছিল।

২০২০ সালের আগস্টে ইএফডি মেশিন বসানো শুরু হয়। তবে গত কয়েক মাসে ঢাকা ও চট্টগ্রাম শহরে মাত্র তিন হাজার ৩৯৩টি ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানে এ মেশিন বসানো হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর এক অফিস আদেশে এনবিআর জানায়, ২০ হাজার ৫৩৩ টাকায় ইএফডি মেশিন ও ২৪ হাজার ৫৯৬ টাকায় এসডিসি (সেলস ডাটা কন্ট্রোলার) মেশিন ক্রয় করতে পারবেন ব্যবসায়ীরা। তবে সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট কমিশনার রেটের রেজিস্ট্রেশন করতে হবে। ইএফডি/এসডিসি যন্ত্র ব্যবহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রারের (ইসিআর) উন্নত সংস্করণ। 

/জিএম/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর, হামজাকে ফেরাচ্ছে শেফিল্ড ইউনাইটেড!
বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর, হামজাকে ফেরাচ্ছে শেফিল্ড ইউনাইটেড!
পাহাড়ে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, একজন আটকের পর পালিয়ে গেছে চার জন 
পাহাড়ে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, একজন আটকের পর পালিয়ে গেছে চার জন 
হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর কথা জানালেন বিমানমন্ত্রী
হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর কথা জানালেন বিমানমন্ত্রী
মার্কিন বাহিনীর ঘাঁটি ব্যবহারের দায় জাপান সরকারের: আরাঘচি
মার্কিন বাহিনীর ঘাঁটি ব্যবহারের দায় জাপান সরকারের: আরাঘচি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল