‘বস্ত্র কারখানা চালু করে পোশাক শিল্পের ফেব্রিক্সের চাহিদা মেটানো সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৯:৫৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৯:৫৩

রাষ্ট্রীয় মালিকাধীন বস্ত্র কারখানাগুলো পুনরুজ্জীবিত করে পোশাক শিল্পের স্থানীয় ফেব্রিক্সের চাহিদা মেটানো যেতে পারে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

গুলশানস্থ বিজিএমইএ’র পিআর অফিসে তারা বাংলাদেশের পোশাক ও বস্ত্র শিল্প সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিশেষ করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে রাষ্ট্রীয় মালিকাধীন বস্ত্র কারখানাগুলো পুনরুজ্জীবিত করার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে অলোচনা করেন।

ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দেশীয় কাপড় (ফেব্রিক্স) ও সুতার (ইয়ার্ন) চাহিদা বাড়ছে। পাশাপাশি তৈরি পোশাক শিল্প খাত বর্তমানে নন কটন ফাইবার দিয়ে তৈরি পোশাকের দিকে ক্রমাগত মনোযোগ বাড়াচ্ছে, যা স্থানীয় বস্ত্র কারখানাগুলো সরবরাহ করতে পারে। যদি বন্ধ হয়ে যাওয়া মিলগুলো পুনরায় চালু করা হয়, তবে সেগুলো তৈরি পোশাক শিল্পে স্থানীয় সুতা (ইয়ার্ন) ও কাপড়ের (ফেব্রিক্স) ক্রমবর্ধমান  চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়া বন্ধ মিলগুলো পুনরায় চালু করা হলে দেশে আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

/জিএম/আইএ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের