চার মাসের মধ্যে দেশে আনতে হবে সেবা রফতানির আয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:৫৮

দেশে সেবা রফতানির আয় চার মাসের মধ্যে আনতে হবে। এছাড়া রফতানি আয় বাবদ অর্থ দিয়ে বিদেশে মূলধনী বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা ভার্চুয়াল সম্পদ কেনা যাবে না। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

সেবা রফতানি আয় দেশে আনার সুবিধার্থে দেশের বাইরে শুধু নোশনাল অ্যাকাউন্ট বা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে রফতানিকারক। এর বাইরে ক্রিপ্টোকারেন্সি বা অন্য মুদ্রায় ভিন্ন হিসাব খোলা যাবে না দেশের বাইরে। এর মাধ্যমে চার মাসের মধ্যে রফতানি আয় দেশে আনার বাধ্যবাধকতা সেবা রফতানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রফতানি আয় বাবদ অর্থ দিয়ে দেশের বাইরে মূলধনী বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ বা স্থায়ী সম্পদ কিনলে তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম