রবিবার থেকে আবারও মিলবে টিসিবির পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৭:১৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭:১৭

রবিবার (৫ ডিসেম্বর) থেকে আবারও শুরু হচ্ছে সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। এই কার্যক্রম চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে চলতি বছর ষষ্ঠবারের মতো এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (৪ ডিসেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

টিসিবি জানিয়েছে, এ দফায় ভ্রাম্যমাণ ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল ৫৬ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়া ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার এবং পেঁয়াজ ৩০ টাকা দরে চার কেজি কিনতে পারবেন একজন ক্রেতা। দেশব্যাপী প্রায় ৪৫০ জন ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে বলেও জানিয়েছে টিসিবি।

/এসআই/এমআর/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান