শরিয়াভিত্তিক ব্যাংকিং চালু করলো সিটি ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৮

সিটি ব্যাংক গ্রাহকদের জন্য নতুন রূপে ইসলামি ব্যাংকিং সেবা ‘সিটি ইসলামিক’ চালু করল। শনিবার (৪ ডিসেম্বর) ঢাকায় ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বল্প পরিসরে পরিচালিত হয়ে আসা ‘সিটি মানারাহ’কে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংক নিয়ে এলো ‘সিটি ইসলামিক’। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসাইন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ।

সিটি ব্যাংকের গ্রাহকরা এখন থেকে দেশব্যাপী দেড়শটির মতো শাখা, উপশাখা, সিটিজেম ও এসএমই সেন্টারে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পরিপূর্ণ শরিয়া ও উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। তাই নয় সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সিটিটাচের মাধ্যমেও গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা নিতে পারবেন। পাশাপাশি এই ব্যাংক সিটি ইসলামিক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দেশের প্রথম আমেরিকান এক্সপ্রেস ইসলামিক ক্রেডিট এবং ডেবিট কার্ড।

সিটি ইসলামিক গ্রাহকদের জন্য রয়েছে শরিয়াভিত্তিক সকল প্রকার ডিপোজিট ও বিনিয়োগ সুবিধা। সুদবিহীন মুনাফা বণ্টন নিশ্চিত করার জন্য সিটি ইসলামিক গ্রাহকদের মাঝে ইনভেস্টমেন্ট ইনকাম শেয়ারিং রেশিও পদ্ধতিতে মুনাফা প্রদান করে থাকে। অন্যান্য ব্যাংকের মতো সিটি ইসলামিক ডিপোজিট গ্রাহকদের জন্য পূর্বনির্ধারিত মুনাফার হার ঘোষণা করে না। এই সিটি ইসলামিক ব্যাংকিং সিস্টেমে গ্রাহকরা তাদের ইসলামিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাত্যহিক  জীবনের ব্যাংকিং প্রয়োজন মেটাতে পার্সোনাল ব্যাংকিং থেকে শুরু করে করপোরেট ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, অর্থনীতিতে এখন ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম। তাই গ্রাহকদের কথা বিবেচনা করে পূর্ণাঙ্গভাবে শরিয়াভিত্তিক ব্যাংকিং সেবাদানের লক্ষ্যে ‘সিটি ইসলামিক’ চালু করা হলো।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম