নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১৮:৩৫আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৩৫

প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেছেন, শুধু গাড়ি সংযোজন নয়, আমরা বাংলাদেশে গাড়ি উৎপাদন করবো। বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য ইতোমধ্যে মিতসুবিশি মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্প’ এর গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে গাড়ি ক্রয় করে প্রতিষ্ঠানকে উত্তরোত্তর অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।

এ প্রকল্পের জন্য ২০২১ সালের ৩০ নভেম্বরে প্রতিটি মিতসুবিসি এল-২০০ ডাবল কেবিন পিক-আপ ৪৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যে ৭৩টি ডাবল কেবিন পিক-আপ মোট ৩১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকায় ক্রয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কার্যাদেশ প্রদান করে। আজ ওই গাড়িগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে প্রকল্প সংশ্লিষ্টদের হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান শহীদুল হক ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও  সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার