আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ

সিলেট প্রতিনিধি
১২ মে ২০২৫, ২২:৫৬আপডেট : ১২ মে ২০২৫, ২২:৫৬

সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

তবে আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে, আদালতে আত্মসমর্পণ করতে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে আদালতে নেওয়ার সময় মারধরের চেষ্টা চালান সেখানে উপস্থিত কয়েকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন। তিনি বলেন, জকিগঞ্জের পাঁচটি মামলায় ২৬ আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলার আসামি।

জানা গেছে, আত্মসমর্পণকারী জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।  

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম