পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ২১:০০আপডেট : ১২ মে ২০২৫, ২১:০০

নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।

সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সাথে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।’

এদের মধ্যে শুধু পররাষ্ট্র সচিবই কর্মরত রয়েছে। বাকিরা সবাই অবসরে গিয়েছেন। তারা হচ্ছেন— এম এ কাদের (সাবেক সচিব), মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), মো. আনিসুর রহমান (সাবেক সচিব) এবং মো. সিরাজুল হক খান (সাবেক সচিব)।

উল্লেখ্য, জসীম উদ্দিন গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী