কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া বেতন কাঠামো বাস্তবায়নের পরামর্শ বিডব্লিউএবি'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ০৯:০৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৯:০৪

বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া বেতন কাঠামো সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) পরামর্শ দিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। রবিবার (২৩ জানুয়ারি) ভোরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শের কথা বলা হয়।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রজ্ঞাপন জারি করায় বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ব্যাংকের কর্মকর্তাদের বেতন কাঠামো বেঁধে দিয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এই সার্কুলার জারি হওয়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার আশঙ্কায় ব্যাংকপাড়ায় নানা গুঞ্জন চলছে। 

বিডব্লিউএবি'র প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা আশা করছি, বিএবি ও এবিবি বিষয়টি বাস্তবের নিরিখে বিবেচনায় নিয়ে আলোচনা সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করবে।

বিডব্লিউএবি'র বিবৃতিতে উল্লেখ করা হয়, কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের ফলে ব্যাংকগুলোর কার্যক্রম ও মুনাফা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়। ফলে কোনও কোনও ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের বেতন কমানো এমনকি তাদের চাকরিচ্যুতের সিন্ধান্ত নেয়। শুধু তাই নয়, কোভিড-১৯ আক্রান্ত বা মৃত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ক্যাশ প্রণোদনা বা মৃত কর্মকর্তা/ কর্মচারীদের পরিবারকে যথাযথভাবে ক্যাশ প্রনোদনা প্রদান করেনি।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের