ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য চালু হলো ই-লোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৩

দেশের অন্যতম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা শক্তি ফাউন্ডেশন ও শীর্ষস্থানীয় লজিস্টিক প্ল্যাটফর্ম ডেলিভারি টাইগারের যৌথ প্রয়াসে চালু হলো ‘ই-লোন’। ক্ষুদ্র ও মাঝারি আকারের অনলাইন খুচরা ব্যবসায়ীরা যাতে আবেদনের ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যেই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এই ঋণ কার্যক্রম।

এ উপলক্ষে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও ডেলিভারি টাইগারের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর।

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ আবেদন গ্রহণ, বিতরণ ও ঋণ পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় একদিকে যেমন ক্ষুদ্র উদ্যোক্তারা প্রয়োজনের সময়ে দ্রুত ঋণ পাবেন, অন্যদিকে এই ঋণের সার্ভিস চার্জও হবে অপেক্ষাকৃত কম। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তা যারা ট্রেড লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রের অভাবে ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন না, তারাও এই ই-লোন সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

এতে অনলাইন খুচরা ব্যবসায়ীদের ব্যবসার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে শক্তি ফাউন্ডেশন ও ডেলিভারি টাইগার।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা