বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ১৪:০৩ আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:০৩

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হাত-পা, মুখ বেঁধে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। হত্যার আগে তারা ওই নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করেছে দুর্বৃত্তরা। ঘরের জিনিসপত্র তছনছ করলেও কিছু নেয়নি।

মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ জোড়া খুনের পুরো গ্রামে শোক ও আতঙ্ক দেখা দিয়েছে।

দুপচাঁচিয়া থানার সেকেন্ড অফিসার আলহাজ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এরপরও ডাক্তারি রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের মৃত পানাউল্লাহ পচার ছেলে আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতার (৩০)।

স্থানীয়রা জানান, শাহজাহান আলী সৌদি আরবে চাকরি করেন। লক্ষ্মীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা আফতাব উদ্দিন, স্ত্রী রিভা আকতার ও সাত বছরের মেয়ে বসবাস করেন। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর এক ঘরে মা-মেয়ে ও অন্য ঘরে আফতাব উদ্দিন ঘুমিয়ে পড়েন। রাতের কোন এ সময় চার জনের একদল দুর্বৃত্ত ওই বাড়িতে ঢোকে। তারা বৃদ্ধ আফতাব উদ্দিন ও ছেলের বউ রিভা আকতারকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

এরপর দুই জনকে শ্বাসরোধে হত্যা করে। দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ করলেও টাকা গহনা বা অন্য কিছু নেয়নি। তারা শিশুটিকে কিছু করেনি। শিশুটি শুধু বলতে পারছে, বাড়িতে চার জন দুর্বৃত্ত ঢুকেছিল। স্থানীয়দের ধারনা, হত্যার আগে তারা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে।

বৃহস্পতিবার সকালে শিশুটির কান্নার আওয়াজে প্রতিবেশীরা ছুটে এসে লাশ দেখেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

দুপচাঁচিয়া থানার থানার সেকেন্ড অফিসার এসআই আলহাজ উদ্দিন জানান, প্রতিবেশী নারীদের দিয়ে সুরতহাল করানোর সময় তারা গৃহবধূকে ধর্ষণের আলামত পেয়েছেন। এরপরও ডাক্তারি রিপোর্টে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সৌদি প্রবাসী শাহজাহান আলীর বাবা ও স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘর থেকে কিছু লুটের তথ্য পাওয়া যায়নি। ধর্ষণ করা হয়েছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। এ হত্যাকাণ্ডের পেছনে শত্রুতা, পারিবারিক বিরোধ বা চুরি-ডাকাতির বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনার তদন্ত করছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ খবর লেখার সময় লাশ দুটি উদ্ধার করছিল পুলিশ। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি