নতুন চেয়ারম্যানের পর দুই সদস্য পাচ্ছে আইডিআরএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ২৩:১৭আপডেট : ২৩ জুন ২০২২, ২৩:১৭

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) শীর্ষ পদে পরিবর্তনের পর সদস্য পদেও দুজনকে নিয়োগ দিয়েছে সরকার। দুজন হলেন কামরুল হাসান এবং নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুন) কামরুল হাসানকে সদস্য (লাইফ) এবং নজরুল ইসলামকে সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। দুজনকেই তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে আইডিআরএর চেয়ারম্যান পদ থেকে এম মোশাররফ হোসেন পদত্যাগ করার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৫ জুন নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে। সংস্থাটিতে আইনবিষয়ক সদস্য হিসেবে বর্তমানে আছেন সাবেক জেলা জজ মো. দলিল উদ্দিন ও সাবেক অতিরিক্ত সচিব মইনুল ইসলাম। নতুন প্রজ্ঞাপন কার্যকর হলে বহু বছর পর সংস্থাটির চেয়ারম্যান ও সদস্য সব পদ পূরণ হচ্ছে।

নতুন নন-লাইফ সদস্য মো. নজরুল ইসলাম এক্সপ্রেস ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। এর আগে তিনি প্রভাতী ইনস্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ১৯৮৯ সালে রূপালী ইনস্যুরেন্স কোম্পানি দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি।

লাইফ সদস্য কামরুল হাসান এর আগে প্রটেক্টিভ লাইফ ইনস্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ (সাবেক এনআরবি লাইফ) ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সে কাজ করেছেন। পদ্মা ইসলামী লাইফে ২০১৬ সালে একবার মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ অনুমোদন করেও ঋণখেলাপি থাকার কারণে পরে প্রত্যাহার করে নেয় আইডিআরএ। অথচ আইডিআরএর সদস্য হিসেবে এবার নিয়োগের প্রজ্ঞাপন জারি হলো তার নামে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে