এসিসিএ বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার প্রমা খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২২, ১৭:২৯আপডেট : ১২ জুলাই ২০২২, ১৭:২৯

দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নিযুক্ত হলেন প্রমা খান। তিনি গত ১ জুলাই থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসিসিএ।

প্রমা খান কাপলান ফিন্যান্সিয়াল ইউকে থেকে এসিসিএ সম্পন্ন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

কান্ট্রি  ম্যানেজারের দায়িত্ব গ্রহণের আগে তিনি এসিসিএ বাংলাদেশের হেড অব এডুকেশন এবং মেম্বার অ্যাফেয়ার্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এসিসিএ এর কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশে এই প্রথম একজন এফসিসিএ মেম্বার এই দায়িত্ব গ্রহণ করলেন। এছাড়া ২০১৪সালে এসিসিএতে যাত্রা শুরুর আগে বিভিন্ন দেশীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে কাজ করেছেন তিনি।

প্রমা খান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং লন্ডন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন।

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে এসিসিএ বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিতে চান প্রমা খান।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল