খাদ্য আমদানিতে কোনও বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১৬:১৩আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:১৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনও সমস্যা নেই। আন্তর্জাতিকভাবেও কোনও বাধা নেই। তিনি বলেন, ‘দেশে খাদ্যের মজুত কেমন আছে,  সেটা নিয়ে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ  কোনও আলোচনা হয়নি। আমরা চেষ্টা করবো ডলার রেটটা বাড়াতে। তেল নিয়েও কোনও আলোচনা হয়নি। রফতানির বিষয়ে কথাবার্তা বলা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক, আন্তর্জাতিকভাবে কোনও বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টি ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। প্রয়োজন হলে খাদ্য আনতে হবে, তবে এতে কোনও বাধা নেই। বৈঠকে খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচন হয়েছে।’ জ্বালানি তেল নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম