চিনি ও পাম অয়েলের দাম কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৭ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৯

চিনি ও পাম অয়েলের দাম কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল। বর্তমানে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য করা হয়েছে ১৩৩ টাকা। এই তেলের মিলগেটের দাম ১২৮ টাকা ও পরিবেশক মূল্য ১৩০ টাকা করা হয়েছে।

অন্যদিকে চিনির দাম গত বছরের ৯ সেপ্টেম্বর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খোলা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা হবে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার
সর্বশেষ খবর
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ