পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ীদের নিয়ে করণীয় ঠিক করা হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ১৮:৩২আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৮:৩২

দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন অর্জনের পর দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

সোমবার (২২ নভেম্বর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত "জাতীয় রফতানি ট্রফি ২০১৮-১৯" বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান, রিফাত গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এ  কে আজাদ এবং পিকার্ড বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক অমৃত মাকিন ইসলাম বক্তব্য রাখেন।

এবার ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি স্বর্ণ, ২৪টি রৌপ্য, ১৮টি ব্রোঞ্জ ট্রফি এবং সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি (স্বর্ণ) প্রদান করা হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, গতবছর আমরা ৬১ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করে দৃষ্টান্ত স্থাপন করেছি। চলমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় করণীয় ঠিক করতে দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হবে। প্রয়োজনে ব্যবসায়ী সংগঠনের নেতাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করবো। অর্থনৈতিক মুক্তির জন্য দেশের নতুন প্রজন্ম কাজ করছে। দেশের রফতানি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখতে হবে বলে জানান মন্ত্রী।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম