রমজানের আগেই পণ্যের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

পরিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ ও মজুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, সরকার এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রমজান মাসসহ সারা বছর দেশের মানুষ যাতে প্রয়োজনীয় পণ্য ন্যায়সঙ্গত মূল্যে পেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

রবিবার  (৪ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির অষ্টম সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্য আমদানি করতে এলসি খোলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সয়াবিনের পাশাপাশি ভোজ্য তেল সানফ্লাওয়ার ও ক্যানোলা আমদানি শুল্ক কমিয়ে আমদানি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনীয় পণ্য আমদানি, সরবরাহ, মজুত ও মূল্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার একটি কো-অর্ডিনেশন সেল গঠন করে সার্বিক সহায়তা দেবে।

তিনি আরও বলেন, চলমান বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ যেন কষ্ট না পান, সেজন্য যা কিছু করা প্রয়োজন সরকার সবকিছুই করবে। পণ্যের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। 

বাণিজ্যমন্ত্রী বলেন,  দেশের রফতানি বাণিজ্য এগিয়ে যাচ্ছে। পণ্য ও সেবা খাত মিলে চলতি বছরে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ তৈরি পোশাক রফতানি হয়েছে। রফতানির চলমান ধারা অব্যাহত থাকলে আশা করা যায় আমাদের রফতানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এছাড়া রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। সবদিক বিবেচনায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।

সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, চিনির সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই চিনির উৎপাদন বৃদ্ধি পাবে, তখন আর কোনও সমস্যা হবে না। এছাড়া চিনির ওপর আরোপিত শুল্ক কমিয়ে মূল্য কমানোর এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসন্ন রমজান মাসে চিনিসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করা হবে।

সভাটি পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণারয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান, ওনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, বিজিএমই এর প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্টির সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর সভাপতি রিজওয়ান রহমান, বিটিএমএ এর সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত জানান।

/এসআই/এফএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম