পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের (ইএইচএল) পরিচালনা পর্ষদ সভা আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানির বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বৈঠকে গত ৩১ জানুয়ারি ২০১৬ চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
/এসএনএইচ








