পণ্য বিক্রির রশিদ না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২১:১২আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৪২

পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সঠিক মূল্যে পণ্য বিক্রির বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক করা হয়েছে। ভোক্তাকে পণ্য বিক্রির রশিদ প্রদান করতে হবে, রশিদ না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকায় রফতানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ১৫ মার্চ বিশ্বভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। পণ্য সংকটের কোনও সম্ভাবনা নেই। এক সঙ্গে বেশি পণ্য ক্রয়ের প্রয়োজন নেই। কোনও পণ্যের ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভোক্তা সাধারণ নিজ দায়িত্বে এক সঙ্গে বেশি বা একমাসের পণ্য ক্রয় না করলে বাজারে পণ্যের ওপর কোনও চাপ পড়বে না।

তিনি বলেন, কৃত্রিম উপায়ে কোনও পণ্যের সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে অবৈধ মজুত করার চেষ্টা করা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বাজারে নজরদারি এবং মনিটরিং জোরদার করা হয়েছে। এক্ষেত্রে দেশের প্রচার মাধ্যমও  দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। আমরা সম্মিলিতভাবে কাজ করলে ভোক্তার অধিকার রক্ষা করা সহজ হবে। সরকার আপ্রাণ চেষ্টা করছে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং ডলারের উচ্চমূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি। সে কারণে আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। দেশের নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার জন্য সরকার দেশের এককোটি পরিবারকে পারিবারিক কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। ভোক্তা সাধারণ সংযমী হলে কোনও ব্যবসায়ী বেশি লাভের সুযোগ নিতে পারবে না।

উল্লেখ্য, বুধবার সকালে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক “বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত থাকবেন।

প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম শফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী