এখনও ঈদ বোনাস দেয়নি ৩২ শতাংশ পোশাক কারখানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ২০:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২০:৪৮

আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সাত শিল্পাঞ্চলের রফতানিমুখী তৈরি পোশাক খাতের দুই হাজার ৩৩১ কারখানার মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশ বা ৭৫২টি বুধবার (১৯ এপ্রিল) পর্যন্ত শ্রমিকদের ঈদ বোনাস দেয়নি। এমনকি ১০১ পোশাক কারখানা এখনও শ্রমিকদের মার্চ মাসের বেতনও দেয়নি।

শিল্প পুলিশ বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ তথ্য দিয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লার অন্য শিল্পকারখানাও পর্যবেক্ষণ করে শিল্প পুলিশ। তাদের তথ্যানুযায়ী, সাত শিল্পাঞ্চলে সব মিলিয়ে ৯ হাজার ৬১৬ শিল্পকারখানা রয়েছে। তার মধ্যে ৩৫ দশমিক ৮৮ শতাংশ বা ৩ হাজার ৪৫০টি এখন পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করেনি। আর ৫ দশমিক ১৮ শতাংশ বা ৪৯৭টি কারখানা শ্রমিকদের গত মার্চ মাসের বেতন দেয়নি।

শিল্প পুলিশ জানিয়েছে, বুধবার এক হাজার ২৮৫টি শিল্পকারখানা ঈদের ছুটি দিয়েছে। তাতে এখন পর্যন্ত ছুটি দেওয়া কারখানার সংখ্যা বেড়ে এক হাজার ৫৬৬টিতে দাঁড়িয়েছে। তবে ঈদের ছুটিতেও ৭৯ কারখানায় উৎপাদন চলবে বলে তথ্য দিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তদারকির মধ্যে থাকা ৯ হাজার ৬১৬ শিল্পকারখানার মধ্যে দুই হাজার ৩৩১টি পোশাক কারখানা। আর বস্ত্র কারখানার সংখ্যা ৩৫৮টি।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য এক হাজার ৬৩১ কারখানার মধ্যে ৭২টি  বুধবার পর্যন্ত গত মাসের বেতন দেয়নি। আর ৬০৫ কারখানা এখনও শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি। অন্যদিকে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্য ৭০০ কারখানার মধ্যে ১৪৭টি এখনও ঈদ বোনাস পরিশোধ করেনি। আর শ্রমিকের বেতন দেয়নি ২৯ কারখানা।

এ ছাড়া বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সদস্য ৩৫৮ কারখানার মধ্যে ১২টি এখনও মার্চ মাসের বেতন দেয়নি। আর ঈদ বোনাস পরিশোধ করেনি ১১৮ কারখানা। 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় সিদ্ধান্ত হয়, ঈদের ছুটির আগেই পোশাকশিল্পের মালিকপক্ষকে শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে। গত মাসের বকেয়া বেতনও দিতে হবে।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম