সপ্তাহজুড়ে উভয় স্টকে বেড়েছে সূচক ও লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১

গত সপ্তাহে ডিএসই দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৪০০ কোটি টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২০ কোটি টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৪৬ কোটি ১৬ লাখ ৮ হাজার ২৬৭ টাকা। আর তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬৩ কোটি ৫৫ লাখ ২ হাজার ২৯২ টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ।

এছাড়া গত সপ্তাহের মোট কার্যদিবস হিসেবে দৈনিক লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৪৪৯ কোটি ২৩ লাখ ২১ হাজার ৬৫৩ টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহে দৈনিক লেনদেন ছিল ৩৭২ কোটি ৭১ লাখ ৪৫৮ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৩টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ৯৯টি, কমেছে ২০২টি, কোনো পরিবর্তন হয়নি ২৯টি এবং কোনো লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। আর গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইতে দাম বেড়েছিল ৯৪টি, কমেছে ২২১টি, কোনো পরিবর্তন হয়নি ১৫টি এবং কোনো লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।  

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৫৮১ পয়েন্ট এবং শেষ কার্যদিবস বৃহস্পতিবার এ সূচর বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫৮৭ পয়েন্টে। ফলে গেল সপ্তাহে ডিএসইএক্স সূচক বেড়েছে মাত্র ৬ দশমিক ৩২ পযেন্ট, যা শতাংশ হারে ০ দশমিক ১৪ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৬ দশমিক ৫৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ৬৩ পয়েন্ট।

এছাড়া সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৪৩ কোটি২৭ লাখ ৮৩ হাজার ৬২৮ টাকা। যা গত সপ্তাহের আগের সপ্তাহের বাজার মূলধনের চেয়ে ০ দশমিক ৩৩ শতাংশ বেশি।

গত সপ্তাহে ২১ দশমিক ৮৫ শতাংশ দর বৃদ্ধি পেয়ে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছিল প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, ২০ দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে বিএসআরএম লিমিটেড, ১৮ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে ফারিইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ১৫ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে চতুর্থ অবস্থানে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ এবং ১৫ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পঞ্চম অবস্থানে আছে আমান ফিড কোম্পানির শেয়ার।

সিএসই

গত সপ্তাহে সিএসই গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৪২ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৬০ টাকা। আর তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৩ কোটি ১৪ লাখ ৫২ হাজার ২০৬ টাকা। অর্থাৎ গেল সপ্তাহে সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২০ কোটি টাকা।
গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৯ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৯ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে  ০ দশমিক ২৩ শতাংশ। সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট বা ০ দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৮ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বা ০ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৫ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১০৪টি, কমেছে ১৪৭টি, কোনো পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার।
সিএসইতে গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে বিএসআরএম লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ব্যাংক, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং প্রাইম ইন্সুরেন্স।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম