গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষে প্রাইম লাইফ ইন্সুরেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৫

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহের ৫ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২১ দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৫৫ টাকায় এবং শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয় ৬৫ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় প্রায় ১০ টাকা।
গত সপ্তাহের ডিএসইতে এ কোম্পানির মোট ১৫ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
‘এ’ ক্যাটাগরিভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ডিএসইতে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। বর্তমান বাজারে কোম্পানিটির মোট ২ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৮৮৬টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩ দশমিক ৩৪ শতাংশ। শেয়ার।
২০১৪ সালে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া গত সপ্তাহে ২০ দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে বিএসআরএম লিমিটেড, ১৮ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে ফারিইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ১৫ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে চতুর্থ অবস্থানে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ এবং ১৫ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পঞ্চম অবস্থানে আছে আমান ফিড কোম্পানির শেয়ার।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম