পুঁজিবাজারের তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৬টায় কোম্পানির বোর্ড রুতে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বৈঠকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী পর্ষদ সভা আহ্বান করেছে।
‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
/এসএনএইচ








