পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ইন্সুরেন্সে কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতির জন্য আগামী ৩০ মার্চ রাজধানীর ইস্কাটনে বিয়াম অডিটরিয়ামে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে পরিচালনা পর্ষদ। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ।
নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪২ পয়সা।
/এসএনএইচ








