পুঁজিবাজারে চাঙাভাব

উভয় স্টকে লেনদেন বেড়েছে ১১২ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩২

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বৃদ্ধি পেয়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।
গত কার্যদিবসের চেয়ে উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন বেড়েছে ১১২ কোটি টাকার বেশি। যার মধ্যে ডিএসইতে বেড়েছে ১০২ কোটি টাকা এবং সিএসইতে বেড়েছ ৯ কোটি টাকার বেশি।
আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় গত রোববার উভয় গত পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭১ কোটি ২৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকা। সুতরাং এককার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ১০২ কোটি ৫৬ লাখ টাকা।
এছাড়া প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্টে এবং ৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে।
এছাড়া ডিএসইতে মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৬টির এবং দাম পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফিন্যান্স, বিএসআরএম লিমিটেড, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশেন কোম্পানি, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৯ কোটি ২৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনদোন কমেছে ৯ কোটি ৫১ লাখ টাকা।
মঙ্গলবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৫৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৫১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৩০ দশমিক ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৮০৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৬ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪ পয়েন্টে।
এছাড়া সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং দাম পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা বাংলা ফিন্যান্স, লাফার্জ সুমরা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক অ্যাকসেসরিস, বেক্সিমকো লিমিটেড, ইউসাইটেড পাওয়ার, প্রাইম সিমেন্ট, বেক্স ফার্মা এবং ইফাদ অটোমোবাইল।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম