পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্লাক্সোস্মিথ ক্লাইন লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতির জন্য আগামী ২১ এপ্রিল হোটেল পেনিনসুলা, সিডিএ এভিনিউ, জিইসি সার্কেল, চট্টগ্রাম ঠিকানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে পরিচালনা পর্ষদ।এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।
নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১৬ টাকা ১৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৪ সময়ে সমাপ্ত অর্থবছরে কোম্পানির ইপিএস ছিল ৬৮ টাকা ৬৩ পয়সা এবং এনএভি ছিল ১৯২ টাকা ৩০ পয়সা।
/এসএনএইচ








