কানাডায় অনুষ্ঠিত হবে ‘সিবিসিসিআই ট্রেড আ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৬:৩৮আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৬:৩৮

আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিবিসিসিআই ট্রেড আ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩’। কানাডার ব্যবসায়ী ও আমদানিকারদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এক্সপো। তিনব্যাপী এই মেলার আয়োজন করেছে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই)।

বুধবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার আয়োজক সংস্থা।

সংবাদ সম্মেলনে সিবিসিসিআই এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর শাকিল বিন মুশতাক জানান, আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর কানাডার টরেন্টোতে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করতে যাচ্ছে সিবিসিসিআই। ৩০ হাজার স্কয়ার ফুটের দ্য ইন্টারন্যাশনাল সেন্টারে এই মেলার আয়োজন করা হবে। এতে বাংলাদেশ থেকে ৬০-৭০ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া ২০০ জন বিদেশি ডেলিকেট অংশ নেবেন।

তিনি আরও বলেন, এই মেলার মূল উদ্দেশ্য বাংলাদেশের পণ্য কানাডার বাজারে প্রবেশে সেখানকার সম্ভাব্য ক্রেতা বা আমদানিকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশে কানাডার সম্ভাবনা তুলে ধরা। ইতোমধ্যে এই আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকতে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও অ্যাসোসিয়েশন সম্পৃক্ত হয়েছে। যার মধ্যে বিডা, ইপিবি, বিজিএমইএ, বেসিস, ই-ক্যাবসহ নানা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া কানাডার চেম্বার অব কমার্স ও ট্রেড প্রতিষ্ঠান অংশ নেবে।

তিনি আরও জানান, এই মেলার মাধ্যমে দুই দেশর ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এটি বি টু বি এক্সপো। এতে বাংলাদেশি পণ্যের ৬০-৭০টি স্টল থাকবে। যেখানে নিজেদের পণ্যের সমারোহ সাজিয়ে বসবেন ব্যবসায়ীরা। এছাড়া বেশ কয়েকটি সেমিনারও থাকবে।

সংবাদ সম্মেলনে সিবিসিসিআই এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর চেয়ার আরিফ রহমান এবং সিবিসিসিআই এর কান্ট্রি ডিরেক্টর ও এক্সপোর চেয়ার ফারজানা আলী উপস্থিত ছিলেন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর কানাডার বিশ্বকাপ দল ঘোষণা
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী