এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১৬:৫২আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৬:৫২

এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৩ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং কেউ কেউ মারাও যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ব্যাংক কর্মী ও গ্রাহকদের সুরক্ষায় ব্যাংক ও এর আশপাশে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং এদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করছেন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমানো পানি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র প্রসারিত হচ্ছে। ফলে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষার্থে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, ট্রেনিং সেন্টার, এটিএম বুথসহ সব কেন্দ্র ও এর আশপাশে যেখানে এডিস মশার বিস্তার হতে পারে এমন স্থানগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এডিস মশার প্রজননক্ষেত্র অর্থাৎ পানি জমার পাত্র, স্থানগুলো যেমন– পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ইত্যাদি বিনষ্ট করতে হবে এবং অন্যান্য ক্ষেত্র যেমন– ভবনের ছাদ, গ্যারেজ, এসি, ফ্রিজ, পানির ট্যাংক, রান্নাঘর ইত্যাদি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অফিস ভবনের পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক স্থাপনাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ এ বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। ব্যাংকের কর্মক্ষেত্র ও সংলগ্ন অংশে নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করতে হবে।

গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যেমন– পৌরসভা, সিটি কর্পোরেশনের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা করবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
সর্বশেষ খবর
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে ২১৪৬ মামলা, সর্বোচ্চ ওয়ারীতে 
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে ২১৪৬ মামলা, সর্বোচ্চ ওয়ারীতে 
বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর
নতুন কুঁড়ি স্পোর্টসবালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কথা, কোনও বাস্তবতা নেই: পার্থ
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কথা, কোনও বাস্তবতা নেই: পার্থ
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ