বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭

বরগুনা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৫:৪৭আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭:৩৯

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুন্নুর আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃতের সংখ্যা ২৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৭ জন।

বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত জুন্নুর আক্তার বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সালেহের স্ত্রী।

মৃত জুন্নুন আক্তারের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে বরগুনা সদর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে গতকাল সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই ) বরগুনা জেলা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২২ জন। এর মধ্যে আমতলীতে ৪ জন, বেতাগী ২, বামনা ৪, তালতলী ২ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৬ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৬৯ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে আইসিইউর ব্যবস্থা নেই। রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে আমাদের রেফার করতে হয়। এখন জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী