এফবিসিসিআই’র নতুন মহাসচিব মো. আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৮:১৫আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৮:১৫

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মহাসচিব হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. আলমগীর।

রবিবার (২০ আগস্ট) এফবিসিসিআই’র মহাসচিব হিসেবে যোগদান করেন তিনি।

যোগদানের পূর্বে মো. আলমগীর বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

তার আগে মো. আলমগীর ৩৩ বছর বাংলাদেশ সরকারের হয়ে কাজ করছেন। ১৯৯০ সালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন তিনি। এরপর খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিভিন্ন জাতিগত সংখ্যালঘুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদফতর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন।

মো. আলমগীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। পরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পাশাপাশি তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে শেভনিং ফেলোশিপের অধীনে ম্যানেজিং মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস্ ইউনিভার্সিটি থেকে হাবার্ট হামফ্রি ফেলোশিপের অধীনে ‘সাবস্ট্যান্স ইউজ, রিডাকশন, ট্রিটমেন্ট অ্যান্ড পলিসি’তে অধ্যায়ন করেন।

তিনি ঢাকার একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং জাপানের আইডিইএএস অ্যাডভান্স স্কুল থেকে ডেভেলপিং ইকোনমিকস্-এ ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়া দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ গ্রহণ করেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম