পুঁজিবাজারের তালিকাভুক্ত সায়হাম কটন মিল লিমিটেড কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (নভেম্বর-২০১৫ থেকে জানুয়ারি-২০১৬) মুনাফা সামান্য বেড়েছে। তবে নয় মানের হিসাবে গত অর্থবছরের তুলনায় মুনাফা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, উক্ত সময়ে কোম্পানিটির এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (নভেম্বর-২০১৪ থেকে জানুয়ারি-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২১ পয়সা।সুতরাং চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০৩ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (মে-২০১৫ থেকে জানুয়ারি-২০১৬) শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (মে-২০১৪ থেকে জানুয়ারি-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯৭ পয়সা। সুতরাং চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ইপিএস কমেছে ২৭ পয়সা।
চলতি অর্থবছরের নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৯১ পয়সা এবং গত ৩১ জানুয়ারি পর্যন্ত এনএভি ২২ টাকা ৯১ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। বর্তমানে কোম্পানিটি ডিএসইতে ‘এ’ ক্যাটাগরিভুক্ত হয়ে শেয়ার লেনদেন হচ্ছে। বাজারে কোম্পানিটির ১৪ কোটি ৮৭ লাখ ৭৫ হাজারটি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৫২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ







