পুঁজিবাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ১৬:৪৬আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৬:৪৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিব মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।
এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। ডিএসইতে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭০টির এবং দাম পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর। আর সিএসইতে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৩৫টির এবং দাম পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন কমেছে ৪৫ কোটি ১৭ লাখ টাকার বেশি। যার মধ্যে ডিএসইতে ২২ কোটি ৪৯ লাখ টাকা এবং সিএসইতে কমেছে ২২ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইর মঙ্গলবারের লেনদেন চিত্র ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ৯২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ২২ কোটি টাকার বেশি।
এছাড়া প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৭৮১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৫ পয়েন্টে।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা-বাংলা ফিন্যান্স, গ্রামীণ ফোন, ওরিয়ন ফার্মা, সিঙ্গর বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, বেক্স ফার্মা, সিএমসি কামাল এবং জাহিন স্পিনিং মিল।
সিএসইর মঙ্গলবারের লেনদেন চিত্র সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৮ কোটি ১২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫১ কোটি  টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ২২ কোটি ৮৮ লাখ টাকা।
মঙ্গলবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৬ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪১২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৬১ পয়েন্ট কমে ১২ হাজার ৫৫৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪২ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬১ পয়েন্টে কমে অবস্থান করছে ১ হাজার ৭ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফিন্যান্, আইডিএলসি, সিঙ্গার বাংলাদেশ, প্রাইম লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, আইটিসি, বিএসআরএম লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম