মারিকো বাংলাদেশের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ১৩:৪৫আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৩:৪৫

মারিকো বাংলাদেশ লিমিটেড পুঁজিবাজারের তালিকাভুক্ত মারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের অন্তবর্তীকালীন যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল তা শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, চলতি অর্থবছরে (৩১ মার্চ, ২০১৬) কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর-২০১৫) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২৭ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ৫৬ টাকা ৭৮ পয়সা।
কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ শেয়ার আছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম