পুঁজিবাজারে সূচকে পতন, বেড়েছে লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ১৫:২৫আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৫:২৫

ডিএসই ও সিএসই কিছুতেই থামানো যাচ্ছে না পুঁজিবাজারের দরপতন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে উভয় বাজারে এদিন বেড়েছে শেয়ার লেনদেনের পরিমান।
উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন বেড়েছে ১৪৫ কোটি ৫৮ লাখ টাকার বেশি। যার মধ্যে ডিএসইতে বেড়েছে ১৩৭ কোটি ৮০ লাখ টাকা এবং সিএসইতে বেড়েছে ৭ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে বুধবার লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৪৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ১৩৭ কোটি ৮০ লাখ টাকার বেশি।
এছাড়া প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ২ দশমিক ১২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ওরিয়ন ফার্মা, লংকা-বাংলা ফিন্যান্স, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার, বেক্স ফার্মা, ইফাদ অটো, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা এবং কাশেম ড্রাইসেল।

সিএসইতে বুধবার লেনদেন চিত্র সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৫ কোটি ৭০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৭ কোটি ৫৮ লাখ টাকা।
বুধবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৬৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬৭ দশমিক ৮১ পয়েন্ট কমে ১২ হাজার ৪৮৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭২ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্টে কমে অবস্থান করছে ১ হাজার ৩ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, সামিট পাওয়ার, লংকা-বাংলা ফিন্যান্, সিঙ্গার বাংলাদেশ, প্রাইম লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড এবং আইটিসি।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম